পাঁচ গুণীকে সম্মাননা দিল যশোর শিল্পকলা একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন শাখায় অবদানের জন্য সাত গুণীজনকে সম্মাননা দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের রওশন আলী মঞ্চে এই গুণীজন সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া পাঁচ গুণীজন হলেন নাট্যকলায় নজরুল ইসলাম, যন্ত্রশিল্পে (হাওয়াইয়ান গিটার) নিরাপদ দত্ত, কণ্ঠসংগীতে গোপীনাথ দাস, লোকসংস্কৃতিতে রণজিৎ বাওয়ালি এবং যাত্রাশিল্পে শোভা পাণ্ডে। গুণীজনদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।