পাঁচ গ্যারেজ মালিককে ১০ লাখ টাকা জরিমানা
কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প ও লিংকরোড এলাকায় গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি টমটম গ্যারেজের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইজিবাইক টমটম গাড়ির বিপুল পরিমাণ ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, শহরের প্রধান সড়কে চলাচলকারী অন্তত আট হাজার ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) প্রায় ২০ হাজার ব্যাটারি চার্জের বিপরীতে দৈনিক তিন মেগাওয়াট বিদ্যুতের অপচয় হচ্ছে। ফলে শহরের লোডশেডিং করতে হচ্ছে। বাসাবাড়ির বিদ্যুৎ-সংযোগ থেকে চুরি করে গ্যারেজের মাধ্যমে টমটমের ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। একটি গাড়িতে ব্যাটারি থাকে দুই থেকে চারটি।
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল গতকাল শনিবার শহরের বিডিআর ক্যাম্প এলাকার সাবেকুন্নাহারের গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ-সংযোগ থেকে ১৩টি টমটম গাড়ির ২৫টি ব্যাটারি চার্জ দিতে দেখেন। এ সময় সবাই পালিয়ে যান। দেড় বছর ধরে এই গ্যারেজে অবৈধ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জের ব্যবসা চালানো হচ্ছে। পরে পার্শ্ববর্তী আক্কাছ, সিরাজ এবং লিংকরোড এলাকার আরও দুটি গ্যারেজ থেকে বিপুল পরিমাণ ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন খান, উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, নুরুল আলম ভুঁইয়া প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, টমটম গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হচ্ছে।
এদিকে নাছির করিম চৌধুরীর গলায় জুতার মালা পরা অবস্থায় একটি ছবি ও সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের মেইলে পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। এতে নাছির করিম বর্তমান ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি করা হয়। এ জন্যই তাঁকে ভুক্তভোগীরা মারধর করেন বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাছির করিম বলেন, ‘ঘটনাটিকে আড়াল করার জন্য এসব ছড়ানো হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’