পাঁচ ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবগির যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। গতকাল সকাল নয়টার দিকে ওই ট্রেনটি শায়েস্তাগঞ্জের লস্করপুর এলাকার মেইন লাইনে বিকল হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে ট্রেনটির ত্রুটি সারিয়ে শায়েস্তাগঞ্জে টেনে আনে বেলা দুইটায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া জংশনের যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।