পাঁচ ঘণ্টা বিদ্যুৎবিহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হওয়ায় গত মঙ্গলবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল এই জেলার ছয় উপজেলা। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানার পার্শ্ববর্তী ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে মঙ্গলবার রাতে বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, গোলাপগঞ্জের একাংশ, মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়ার একাংশে বিদ্যুৎ চলে যায়।