প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার উপজেলার চরকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটায় প্রথমে ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মায়া বেগমের বসতঘরে আগুন লাগে। পরে ওই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে প্রকল্পের নাজমা আক্তার, আফিয়া বেগম, মজিদা আক্তার ও শুক্কুর মিয়ার বসতঘর মালামালসহ পুড়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত গৃহবধূ মায়া বেগম দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।