পাঁচ চালকের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন চালককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিয়া কদমতলী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চালককে এ কারাদণ্ড দেন।কারাদণ্ড পাওয়া চালকেরা হলেন, মো. বোরহান, যুবরাজ, আ. হক, মো. বাবুল ও হারুনুর রশিদ। ইউএনও মো. বাবুল মিয়া বলেন, কেরানীগঞ্জে চলাচল করা অধিকাংশ সিএনজিচালিত অটোরিকশা ও বেবিট্যাক্সির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তাই অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে চালকেরা সচেতন ও লাইসেন্স নিতে আগ্রহী হন।