প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি সরওয়ার কামাল ওরফে লিটনকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরেক ছাত্র মার্কেটিং বিভাগের হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েলসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে নেওয়া হয়েছে তিন দিনের রিমান্ডে। আদালত সূত্র জানায়, আসাদ হত্যা মামলার আসামি সরওয়ারকে গতকাল বিকেলে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে রেলওয়ে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।