পাঁচ ছাত্রী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিঘলদী জাফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীদের মধ্যে ফের গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শনিবার সেখানে আরও পাঁচ ছাত্রী ওই রোগে আক্রান্ত হয়। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ১৪ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। গতকাল আতঙ্ক দূর করতে মিলাদ চলাকালে নবম শ্রেণির ছাত্রী জানাত আক্তার, তাছলিমা আক্তার, শান্তা আফরোজা, তানজিলা আক্তার এবং দশম শ্রেণির শিখা আক্তার অসুস্থ হয়ে পড়ে।