প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট জেলার পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে তাঁদের সম্মান জানানো হয়। পাঁচটি বিভাগে সংবর্ধিত এই পাঁচ নারী হলেন হেলেনা বেগম, ঝর্ণা রানী দে, হুসনে আরা বেগম, জাহানারা বেগম ও মাধুরী গুণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট