পাঁচ জাহাজের মাস্টারকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর চ্যানেলে নোঙর করে প্রতিবন্ধকতা তৈরি এবং অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে পাঁচটি জাহাজের মাস্টারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচটি জাহাজই ছোট আকারের। এগুলো হলো এমটি প্রাইড অব শাহা আলী, এফভি মিতা এফভি উদ্যাম, এমভি জাস-১ এবং এমভি বাংলার জননী।