পাঁচ জুয়াড়িকে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে গতকাল সোমবার জুয়া খেলার দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইব্রাহীম আদালত পরিচালনা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর গ্রামের ঈমান আলীর বাড়িতে কয়েক দিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসার থেকে ঈমান আলী (৩৫), স্বপন মিয়া (২২), রবিউল ইসলাম (১৮), পাভেল মিয়া (২০) ও সুজন মিয়াকে (২০) আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।