পাঁচ জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও রংপুরের তারাগঞ্জে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ, রংপুরের তারাগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: জেলা সদরের চড়াইখোলা হাফিজিয়া মাদ্রাসা এলাকার সুলতান আলী (৮০) বুধবার বেলা দুইটার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর সড়কের নীলফামারী জেলা সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অদূরে একটি ট্যাংকলরির ধাক্কায় সুলতান আলী ঘটনাস্থলে নিহত হন। তারাগঞ্জ (রংপুর): রংপুর-সৈয়দপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জের ১৩ মাইল নামক স্থানে আবদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি গতকাল বুধবার সকাল নয়টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের দাথিয়া ব্রিজ এলাকায় গত মঙ্গলবার বিকেল পৌনে ছয়টার দিকে একটি বাসের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামের পরিমল (৪২) এবং রেজাউল করিম (৩০)। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবগঞ্জ উপজেলার ফুলতলায় গত মঙ্গলবার দুপুর একটার দিকে ঊর্মি (১২) নামের এক স্কুলছাত্রী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় নিহত হয়।