পাঁচ জেলায় শিশুসহ ছয়জন নিহত
কুমিল্লার দাউদকান্দি, পঞ্চগড়, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ফরিদপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় গত সোমবার কাভার্ড ভ্যানের চাপায় এক পিকআপচালক নোয়াখালী সদরের রহিম পাটোয়ারী নিহত হয়েছেন। এ সময় তিনি ওই সড়কে দাঁড়িয়েছিলেন।পঞ্চগড়: পঞ্চগড়-চাকলাহাট সড়কের সদর উপজেলার সর্দ্দারপাড়া এলাকায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় নাইম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে সদর উপজেলার সর্দ্দারপাড়া গ্রামের লতিফুল ইসলামের ছেলে।টাঙ্গাইল: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কের সদর উপজেলার রসুলপুর এলাকায় গতকাল বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১২ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক বগুড়ার কাহালু উপজেলার নওদাপাড়া গ্রামের মিজানুর রহমান (৩১) এবং দুপচাঁচিয়া উপজেলার শাজাদপুর গ্রামের আফজাল হোসেন (৪২)।গোপালগঞ্জ: গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝি-গাতী গ্রামে গত সোমবার বাসের চাপায় শানু (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাঝিগাতী গ্রামের এসকেন্দার আলীর মেয়ে। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের মহিলা রোড এলাকায় গত সোমবার শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নসিমনযাত্রী রহমান মোল্লা (৬৫) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার বৌঘাটা এলাকায়।