পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী, বরগুনা, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লার দাউদকান্দি ও চট্টগ্রামে গত দুইদিনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গোদাগাড়ী উপজেলার কামারপাড়ায় গতকাল একটি যাত্রীবাহী বাস ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক টেম্পোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। তাঁরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর গ্রামের দিদারুল ইসলাম ও আলস আলী, একই গ্রামের মোহাম্মদ আলী এবং ফারদিন, তরিকুল ও অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হন। বরগুনা: বরগুনা-চালিতাতলী সড়কের বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে স্থানীয় আজিজ মেম্বারের বাড়ির সামনে গতকাল দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চাপায় আক্কেল আলী (৬০) নামের এক কৃষক নিহত হন। চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ীর বগাদিয়া উত্তরপুলের কাছে গতকাল দুপুর ১২টার দিকে বাসের চাপায় নূর আলম (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন দুটি বাস ভাঙচুর করে। তারা সোনাইমুড়ী-চৌমুহনী সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার মঙ্গলমুড়া গ্রামের ব্যবসায়ী ইকবাল (২৮) নিহত হন। একই সড়কের গৌরীপুরে সকাল সাতটার দিকে একটি তেলের লরির চাপায় স্বল্পপেন্নাই গ্রামের হোসেন (২৪) নামের এক ব্যক্তি নিহত হন।চট্টগ্রাম: নগরের টাইগার পাস মোড়ে গতকাল শনিবার সকাল আটটার দিকে একটি দ্রুতগামী রাইডার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে রাজু (২৮) এবং অজ্ঞাত আরেকজন নিহত হন। রাজু উত্তর পতেঙ্গা এলাকার জাবেদ আলীর ছেলে।