পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া, সিলেটের বালাগঞ্জ, কুমিল্লার দেবীদ্বার, ফেনী ও বগুড়ার শেরপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীর দরগাহ গেট এলাকায় গত সোমবার বেলা সাড়ে তিনটায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ নগর গ্রামের নুরু ফকিরের ছেলে আবদুস সবুর (২১), রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৫৫) ও রাজু মোহাম্মদ।বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে একটি প্রাইভেট কার ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কারটি ছিটকে চলন্ত লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তাঁরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের রফিক উদ্দিন চৌধুরীর স্ত্রী যুক্তরাজ্য-প্রবাসী কচই বিবি (৬০), তাঁর ছেলে মইনুল ইসলাম (৩৫) ও গাড়িচালক জাহাঙ্গীর চৌধুরী (২২)।দেবীদ্বার (কুমিল্লা): গতকাল দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার উপজেলার প্রজাপতি বাজারে একটি ট্রাক্টরের চাপায় গোলাম সারোয়ার নামের (১৬) একজন সাইকেল আরোহী নিহত হয়েছে। সে প্রজাপতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহীপালে একটি বাস ইস্কান্দার আলী (৬০) নামের এক ফেরিওয়ালাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আরবপুর হাতিয়া পাড়ায়।গতকাল সকালে ফেনী-কুমিল্লা সড়কের ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জ রেলক্রসিংয়ের পাশে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রথম আলো পত্রিকাবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাঁরা হলেন মো. হানিফ, শাহজামাল, আবদুল মান্নান ও ইসমাইল। তাঁদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধুনকুণ্ডি এলাকায় সোমবার সকাল ছয়টায় ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।