পাঁচ জেলায় হরতাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা এবং কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম এবং সিলেটের পাঁচ ও ফেনীর দুই উপজেলায় আজ রোববার হরতাল আহ্বান করা হয়েছে। রাজশাহীতে আধা বেলা এবং অন্যত্র সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
রাজশাহীতে আজ আধা বেলা হরতাল ডাকা হয়েছে সিটি করপোরেশনের মেয়র ও ১৮ দলের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলের ওপর হামলার প্রতিবাদে। গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রংপুরে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।