প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে পাঁচ জেলেকে অপহরণ করেছে ভারতীয় বনদস্যু সুমন মাস্টার ও কানাই বাহিনী। গত বুধবার সকাল নয়টার দিকে সুন্দরবনে ছায়া কপ্পুরী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মোশারফ গাজী (২৫), শফিকুল গাজী (৩৫), আতিয়ার গাজী (২৫) ও ফজলু গাজী (৪০) এবং টেংরাখালী গ্রামের ফজর আলী (২৫)। ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আবদুর রাজ্জাক সরদার বলেন, কৈখালি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মঙ্গলবার তাঁরা সুন্দরবনের নদীতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।