প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চারজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ড পাওয়া জেলেরা হলেন আইধর আলী, তোতা মিয়া, হাবিব মিয়া ও জামান মিয়া। এ ছাড়া রুমান মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে থানা-পুলিশের সহায়তায় ধারাম হাওরে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি মশারি জাল ও ৫০ কেজি ওজনের কারেন্ট জাল জব্দ করা হয়।