পাঁচ ডাকাতের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ডাকাতির মামলায় পাঁচ ডাকাতের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মমিনউল্লাহ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ডাকাতেরা হচ্ছেন সিলেটের ওসমানীনগরের গলমুকাপন গ্রামের মরম আলী, শেরপুরের আলীপুর গ্রামের হুমায়ূন কবির, বিশ্বনাথের সৎপুর গ্রামের ফরিদউদ্দিন ওরফে সোহেল, নাজির আলী ও তাঁর ভাই উজির আলী। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাঁচজনই বর্তমানে কারাবন্দী।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ২৪ মার্চ রাতে গোলাপগঞ্জ উপজেলার মোল্লা গ্রামের মামুনুর রশীদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদল সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে পালায়।এ ঘটনায় মামুনুর রশীদ গোলাপগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।