পাঁচ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
স্বাস্থ্যকর্মীদের পদমর্যাদা দেওয়া, ভ্রমণ ভাতা বাড়ানো, বেতন-বৈষম্য দূর, পরিদর্শকদের পদোন্নতি এবং পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর
মর্যাদা দেওয়ার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এম হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন ফারুক হোসেন, ওয়াজেদুর রহমান প্রমুখ।
দেশের অন্যান্য স্থানেও এসব দাবিতে মানববন্ধন পালন করা হয়। বিজ্ঞপ্তি।