প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে কর্মরত মেডিকেল রিপ্রেজেনটেটিভরা গতকাল সোমবার পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন। সকাল ১০টার দিকে চার রাস্তার মোড়ে এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক সুমন রহমান, রফিকুল ইসলাম, মাসুম উল কবির প্রমুখ। বক্তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কোনো বেতন বাড়ায়নি। তারা সরকারি নতুন বেতন স্কেল সপ্তম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।