পাঁচ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভা করাসহ পাঁচ দফা দাবি করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের শিক্ষকেরা। গতকাল বেলা দেড়টার দিকে শাপলা ফোরামের একাংশের সভাপতি মাহবুবুল আরফিনের সভাপতিত্বে কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ফোরামের একাংশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কে এম সালেহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাশিদ আসকারিসহ শাপলা ফোরামের শিক্ষকেরা।