প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা-রেণুপোনা রক্ষাসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা সদর উপজেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল বুধবার জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিমের মাধ্যমে সমিতির নেতারা এ স্মারকলিপি দেন। তাঁদের দাবিগুলো হলো জাটকা, রেণুপোনা ও মা ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিপত্রের বাস্তবায়ন, অবৈধ জাল উৎপাদন কারখানা ও ক্রয়-বিক্রয় বন্ধ, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী যেসব মৎস্য ব্যবসায়ী দরিদ্র-অসহায় জেলেদের নদীতে অবৈধ জাল ব্যবহার করতে বাধ্য করছেন, তাঁদের আইনের হাতে সোপর্দ, জেলে পুনর্বাসনে দেওয়া বরাদ্দ বিতরণে অনিয়ম বন্ধ, জেলেদের জীবনবিমা বাধ্যতামূলকসহ নদী-সাগরে মারা যাওয়া জেলেদের দুই লাখ করে টাকা দেওয়া।