পাঁচ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবিতে গতকাল রোববার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন। গতকাল বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, আজ সোমবার ও কাল মঙ্গলবারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হবে।সূত্রমতে, ৪ এপ্রিল দুই বাবুর্চি বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আরাফাত রহমান ও ক্যাম্পাসের এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই দিনই ঘটনার বিচারসহ পাঁচ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। পরে উপাচার্য তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা আন্দোলন স্থগিত করেন।কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হলো: কর্মকর্তার সঙ্গে বাবুর্চির অসদাচরণের দৃষ্টান্তমূলক বিচার; বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরি নিয়মিতকরণের অফিস আদেশ জারি; নিয়োগ পাওয়া সব কর্মকর্তা-কর্মচারীর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশোধিত নীতিমালা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আবুল হোসেন জানান, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে তাঁর নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে। শিগগিরই কর্তৃপক্ষের কাছে কমিটির প্রতিবেদন পেশ করা হবে।