পাঁচ দফা দাবিতে চারুকলা শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষানীতিতে ললিতকলাকে যথাযথ মূল্যায়ন করতে পাঁচ দফা দাবি করেছে চারুকলা শিক্ষক পরিষদ বাংলাদেশ। দাবি বাস্তবায়নে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কয়টি চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শিল্পী কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মতলুব আলী, অনুষদের শিক্ষক ফরিদা জামান, শিশির ভট্টাচার্য্য, চারুকলা শিক্ষক পরিষদের সভাপতি কমল কর্মকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। পরে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।