পাঁচ দফা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলার সরকারি ও বেসরকারি প্রাইমারি, মাধ্যমিক ও কলেজ স্তরে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষার উপকরণ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ এই কর্মসূচি পালন করে।পরিষদের রাঙামাটি জেলার সভাপতি রণনজয় চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, ১১৪ নম্বর বালুখালী মৌজার ভারপ্রাপ্ত হেডম্যান অরুণময় চাকমা, জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমা এবং যুব সমিতির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা।