পাঁচ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) চট্টগ্রাম মহানগর শাখার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
গতকালের সমাবেশে বক্তব্য দেন ফারিয়ার চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সদস্য অলক দাশ, বিপ্লব চন্দ্র পাল প্রমুখ।