পাঁচ দফা দাবিতে রংপুর নাগরিক কমিটির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে উচ্চ মাধ্যমিক শাখা খোলা, বেগম রোকেয়া কলেজে আরও কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স খোলাসহ পাঁচ দফার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের কাচারি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।রংপুর নাগরিক কমিটির উদ্যোগে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন চলাকালে কাচারি বাজারে সমাবেশের আয়োজন করা হয়। এতে রংপুর পৌরসভার সাবেক মেয়র ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল সভাপতিত্ব করেন। এতে গণফোরামের আনোয়ার হোসেন, আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক, বাসদের আবদুল কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।