পাঁচ দফা দাবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত বুধবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম স্থবির হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের কর্মবিরতি শুরু হওয়ার পর উপাচার্য মুহামঞ্চদ আলমগীর শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে সমস্যা সমাধানে মতৈক্য হয়নি। এরপর গতকাল বৃহস্পতিবার সমিতির জরুরি সাধারণ সভা হয়। সভায় আগামী ১৩ মে পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিক্ষক সমিতির সভাপতি মুহামঞ্চদ মাসুদ প্রথম আলোকে বলেন, ‘এ সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’সাধারণ শিক্ষার্থীরা ১ ও ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বার্ষিক ভোজে নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ করেন। এর জেরে বহিরাগতদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকজন ছাত্রকে পিটিয়ে আহত ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। পরে চারজন শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ছাত্রলীগের এক কর্মী মামলা করেন। এরপর থেকে মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি ও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক সমিতি।