পাঁচ দফা বাস্তবায়নের দাবি বিপিএসএমটিএ ও বিবিডিপিএর
পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ) ও বাংলাদেশ বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (বিবিডিপিএ) এক যৌথ সভায় এ আহ্বান জানানো হয়।
দাবিগুলো হলো কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স বন্ধ করা, বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ, নতুন পদ সৃষ্টি করা, মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স চার বছর বহাল রাখা এবং ডিপ্লোমা ফার্মাসিস্টদের উচ্চশিক্ষার ব্যবস্থা ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু করা।
বিপিএসএমটিএর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে তাঁদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি