পাঁচ দিন ধরে ক্লাস বর্জন শিক্ষকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ডিগ্রি কলেজে পাঁচ দিন ধরে পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকেরা।
শিক্ষকদের অভিযোগ, কলেজটির উন্নয়নে স্থানীয় সাংসদ ২০ হাজার টাকা বরাদ্দ দেন। টাকাটা তুলতে কমিটি গঠনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোন্নাফ ১৮ জুন বৈঠকে বসেন। এ সময় শিক্ষক প্রতিনিধি গোলজার হোসেন অধ্যক্ষের কাছে ২০ হাজার টাকায় কলেজের কী কী কাজ হবে, তা জানতে চান। এতে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন থেকে শিক্ষকেরা অধ্যক্ষের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে আসছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোন্নাফ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই শিক্ষক প্রতিনিধিই আমাকে গালি দিয়েছেন। নিজের দোষ ঢাকতে শিক্ষকদের নিয়ে আন্দোলন শুরু করছেন।’