পাঁচ দিন ধরে নিখোঁজ দুর্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শেরশাহ কলোনির ডা. মাজহারুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দুর্জয় তালুকদার পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ জানুয়ারি কোচিংয়ের কথা বলে বাসা থেকে বের হয় দুর্জয়। তারপর সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুর্জয়ের বাবা নারায়ণ তালুকদার। দুর্জয়ের সন্ধান না পেয়ে তার মা শয্যাশায়ী। কোনো ব্যক্তি দুর্জয়ের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।