প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর হাসপাতালে এক সপ্তাহ ধরে পানি নেই৷ ফলে রোগী ও তাঁদের স্বজনেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার হাসপাতালের পানির পাম্পের পাইপ বিকল হওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় টেকনিশিয়ান দিয়ে পাইপটি মেরামত করা সম্ভব না হওয়ায় পানি সরবরাহব্যবস্থা চালু হয়নি৷ হাসপাতালে বর্তমানে দুই শতাধিক রোগী ভর্তি রয়েছেন৷
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফয়েজ আহম্মদ ভূঁইয়া জানান, হাসপাতালের জেনারেটরটিও বিকল রয়েছে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটরে থাকা ওষুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালের সরঞ্জামগুলো মেরামতের কাজ সঠিকভাবে করা হচ্ছে না।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মফিজুর রহমান মজুমদার বলেন, পানি ও বিদ্যুতের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷