পাঁচ দিন ধরে সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পাঁচ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এ্রর কক্ষগুলোয় কে বা কারা অতিরিক্ত তালা ঝুলিয়ে দেওয়ায় সোমবার থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায়।ঘটনা তদন্তে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসক কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বুধবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের কাজ শুরু করেন। ওই দিন সকাল নয়টায় বেগমপুর ইউনিয়ন স্বাস্থকেন্দ্রে গেলে তালাবদ্ধ ভবনের সামনে এমএলএসএস মো. জাহিরুল ইসলামকে (৫৬) পাওয়া যায়। তিনি জানান, সোমবার সকাল আটটায় স্বাস্থ্যকেন্দ্রের কক্ষ খোলার জন্য এলে এর প্রধান দুটি দরজায় অতিরিক্ত তালা ঝুলতে দেখা যায়। স্বাস্থ্য সহকারী মজিবর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানানো হলেও তিনি বেলা ১১টায় স্বাস্থ্যকেন্দ্রে আসেন। ওই সময় তিনি তালা ঝোলানোর বিষয়টি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেনকে মুঠোফোনে জানিয়ে এখান থেকে চলে যান। বেগমপুর গ্রামের আবদুল মান্নান (৪৫) অভিযোগ করেন, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত অফিসের সময় হলেও ওই স্বাস্থ্য সহকারী বেলা ১১টার আগে কোনো দিন আসেন না।গ্রামবাসীর অনেকে অভিযোগ করেন, মজিবর নিজেই স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে নাটক করছেন।মজিবর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গ্রামবাসীরা আমার পিছে লেগেছেন। তালাও ঝুলিয়েছেন গ্রামের মানুষ।’