প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকায় সত্যনারায়ণ জিউর মন্দিরে চুরির ঘটনার পাঁচ দিন পর পাঁচ ভরি রুপা উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় গ্রেপ্তার গোপী দাসের তথ্যের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে শহরের মিনাবাজার স্বর্ণপট্টি এলাকার একটি দোকান থেকে ওই রুপা উদ্ধার করা হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গতকাল রোববার প্রথম আলোকে জানান, চুরির ঘটনায় গত শুক্রবার রাতে শহরের শীতলক্ষ্যা এলাকা থেকে সুমন দাস ও গোপী দাস নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গোপী দাস চুরির কথা স্বীকার করেন। ওই স্বর্ণের দোকানে রুপা বিক্রির তথ্যও জানান তিনি। পরে ওই দোকান থেকে রুপা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।