পাঁচ দিন পর ভোলার সেই ব্যবসায়ীর খোঁজ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিখোঁজের পাঁচ দিন পর ভোলা শহরের জুতা ব্যবসায়ী মো. শাহরিয়ারের সন্ধান মিলেছে৷ গতকাল শনিবার সাভারের আশুলিয়ার একটি হাসপাতালে স্বজনেরা তাঁর খোঁজ পান৷ তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন৷
ভোলা শহরের তালুকদার ভবন মার্কেটের ব্যবসায়ী শাহরিয়ারের স্বজনেরা প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার ঢাকায় অজ্ঞান পার্টির একদল সদস্য শাহরিয়াকে অচেতন করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁর টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে রাস্তায় ফেলে দেয়৷ শুক্রবার পথচারীরা আশুলিয়ায় রাস্তার পাশ থেকে তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে৷ গতকাল শনিবার দুপুরে তাঁর জ্ঞান ফিরলে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন৷
শাহরিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ক্রয়ের উদ্দেশে গত সোমবার রাতে ঢাকার উদ্দেশে ভোলা থেকে লঞ্চে ওঠেন। মঙ্গলবার সদরঘাট পেঁৗছান৷ এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়৷ এ ঘটনায় পরিবারের সদস্যরা শুক্রবার ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন৷