পাঁচ দিনেও উদ্ধার হননি মেডিকেলছাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের পাঁচ দিন পরও বাংলাদেশ মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্রী মনিকা শাহিন মোস্তফা উদ্ধার হননি। শনিবার এলিফ্যান্ট রোডের বাসার সামনে থেকে সন্ত্রাসীরা মাইক্রোবাসে করে তাঁকে অপহরণ করে।
ঘটনাটিতে নিউমার্কেট থানায় হাসান আল খালেদ নামের একজনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রীর মা রোকসানা করিম। পুলিশ জানায়, খালেদের স্ত্রী ও পরিবার মনিকাকে অপহরণের কথা স্বীকার করেছে। মনিকাকে উদ্ধারের চেষ্টা চলছে।