পাঁচ দিনেও উদ্ধার হয়নি অপহূত কিশোরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহূত ১৫ বছরের কিশোরীকে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই কিশোরীকে অপহরণের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।
পুলিশ বলছে, অপহূত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এদিকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অপহূত কিশোরীর বাবা।
এজাহারে বলা হয়, গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ইব্রাহিম (২৫) নামের এক যুবক ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান।
কিশোরীর বাবা জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে ইব্রাহিম প্রায় উত্ত্যক্ত করতেন। ইব্রাহিম একটি চায়ের দোকানে কাজ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, অপহরণের পর থেকে ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। যেকোনো সময় তাকে উদ্ধার করা সম্ভব হবে।