পাঁচ দিনেও কোনো অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের পাঁচ দিনেও অপহরণ-কারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর আবু বকর সিদ্দিক, তাঁর গাড়ির চালক রিপন মিয়া এবং তাঁকে বহনকারী সিএনজি অটোরিকশার চালক হাফিজুর রহমানের জবানবন্দি নেওয়া হয়েছে।
তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি নেই। তবে অপহরণের পর আবু বকর সিদ্দিক ও তাঁর গাড়ির চালক রিপন মিয়ার দেওয়া জবানবন্দি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশের উচ্চপর্যায়ের একটি কমিটি ওই অপহরণের ঘটনা তদন্ত করছে।