পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় ট্রাক ডাকাতি করে বিপুল পরিমাণ মালামাল লুট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই যুবককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আক্তারুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন ফরিদ ও মনির। মামলার তদন্ত কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক ফজলুল হক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের পরিচয় উদ্ধার করা হবে।