প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ী শেখ মো. আকাশ ওরফে বুলবুলকে (৩০) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছরের ২৯ নভেম্বর নগরের ধোপাদীঘির উত্তর পাড় এলাকায় অবস্থিত সিলেটের অভিজাত আবাসিক হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষে খুন হন এমডি আতিকুর। এ ঘটনায় আতিকের বাবা হাজি খুর্শিদ আলী কোতোয়ালি থানায় হত্যা মামলা করার প্রায় দুই মাস পর ব্যবসায়ী বুলবুলকে পুলিশ গত রোববার মধ্যরাতে নগরের বারুতখানা থেকে গ্রেপ্তার করে। মামলার মূল আসামি শফিক পলাতক।