পাঁচ দিনের রিমান্ডে সিলেট জামায়াতের নেতা জুবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়েরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জুবায়েরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত আসামিপক্ষের জামিনের আবেদন নাকচ করে দেন।আদালতে দেওয়া পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, দেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী পাঁয়তারা করছে। সিলেট মহানগর জামায়াতের এই নেতা কেন এবং কী উদ্দেশ্যে রাজধানীর উত্তরায় এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া হরতালে ধ্বংসাত্মক পরিকল্পনার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। জুবায়েরের বিরুদ্ধে সিলেটে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।মাহবুব জুবায়েরের আইনজীবী মশিউর আলম ও আবদুর রাজ্জাক আদালতকে বলেন, ১৬টি মামলার মধ্যে ১৪টিতেই তিনি জামিনে আছেন। বাকি দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং উত্তরার গার্ডেন রেসিডেন্স গেস্টহাউসে ওঠেন। আইনজীবীদের দাবি, শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে জুবায়েরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাই তিনি জামিন পেতে পারেন।জামায়াতের এই নেতাকে গত রোববার ভোর চারটায় উত্তরা ১ নম্বর সেক্টরের গার্ডেন রেসিডেন্সের ৩০৩ নম্বর কক্ষ থেকে আটক করে র‌্যাব।