হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা শেখ ফরিদকে এবার সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে শেখ ফরিদের পক্ষে করা রিমান্ড বাতিল করে জামিন আবেদনটি নাকচ করে দেন আদালত।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে গতকাল শেখ ফরিদকে আদালতে হাজির করে সিআইডি। পরে তাঁকে ২০০১ সালে সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একইসঙ্গে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা। আদালত শুনানি শেষে পাঁচ দিন মঞ্জুর করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, শেখ ফরিদ বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর সহযোগী আসামি মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দাল এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে ফরিদের নামও বলেছেন।