পাঁচ দিনের সফরে আজ ঢাকা আসছেন ভুটানের রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার চার দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার পর থিম্পু থেকে ঢাকায় আসবেন ভুটানের রাজা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সোনারগাঁও হোটেলে যাবেন। এরপর বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।