পাঁচ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভারত যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পাঁচ দিনের সফরে আজ মঙ্গলবার ভারত যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারত যাবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধের আমন্ত্রণে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, সক্ষমতা তৈরি এবং আন্তর্জাতিক সীমান্ত ফাঁড়ির অবকাঠামো উন্নয়নসংক্রান্ত দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।ভারত সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হায়দরাবাদে জাতীয় পুলিশ একাডেমিও পরিদর্শন করবেন। ওই একাডেমিতে খুব শিগগিরই বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে বলে আশা করা হচ্ছে।