পাঁচ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কৃষ্ণপুর বাজারে গত শনিবার আগুনে পাঁচটি দোকান ও একটি সমবায় সমিতির কার্যালয় পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, রাত দুইটার দিকে কৃষ্ণপুর বাজারে একটি মুঠোফোন মেরামতের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেমের ওষুধের দোকানের প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ ও আবদুল হালিমের মুদি দোকানের প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায়। তিনটি চায়ের দোকানের রঙিন টেলিভিশন, চেয়ার-টেবিল, একটি সমবায় সমিতির কার্যালয়ের আসবাবপত্র, একটি ইজিবাইকসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।