পাঁচ দোকানে ডাকাতি ও চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক রাতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে পৃথক ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সালটিয়া ইউনিয়নের পাখুরিয়া বাজার ও পৌর এলাকার হাসপাতাল সড়কে গত সোমবার রাতে এসব ডাকাতি ও চুরি হয়।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পুখুরিয়া বাজারে ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত দুটি ভাগে ভাগ হয়ে পাশাপাশি অবস্থিত একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও একটি কাপড়ের দোকানের তালা কেটে ঢুকে পড়ে। তারা কম্পিউটার কেন্দ্রের স্বত্বাধিকারী নাসিরকে ধারালো অস্ত্রের মুখে জিমিঞ্চ করে কয়েকটি কম্পিউটার লুট করে। পরে এসব কম্পিউটার ও কাপড়ের দোকান থেকে লুট করা থানকাপড়সহ যাবতীয় মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যায় ডাকাত দল।