পাঁচ দোকানের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে খাদ্যে ভেজাল ও রং মেশানোর অপরাধে পাঁচটি দোকান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত নির্বাহী হাকিম বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এর মধ্যে বন্দর খেয়াঘাটে রোজা বেকারির ২০ হাজার টাকা, বন্দর বাজারে তাপসের মিষ্টির দোকানের দুই হাজার টাকা, মরিচ-হলুদের দোকানের দুই হাজার টাকা, বন্দর বাসস্ট্যান্ডে সুকুমারের মিষ্টির দোকানের ১০ হাজার টাকা ও মদনগঞ্জে নজরুলের মিষ্টির দোকানের দুই হাজার টাকা জরিমানা করা হয়।