প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত নতুন ভবন ও সুসজ্জিত শ্রেণিকক্ষের উদ্বোধন করা হয়। এগুলো হলো আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সম্প্রসারিত নতুন ভবন, দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাঘাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাখিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।