পাঁচ নারীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে রোববার পাঁচজন গ্রামীণ সফল নারীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা এবং সমাজসেবায় অবদানের জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা শেষে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। হেলাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া।